সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩ বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা নারায়ণগঞ্জে পুলিশ ও র‌্যাবের বিশেষ অভিযান: মাদক, জাল নোটসহ গ্রেপ্তার ৩২ নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২ বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩ রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩ ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার
মহানগর

মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩
📷 মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলা জুড়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে ব্যাপক পুলিশি অভিযান পরিচালিত হয়েছে। জেলার সাতটি থানা এলাকায় একযোগে চালানো এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১০৩ জনকে আটক করেছে পুলিশ।

​রবিবার (০৬ সেপ্টেম্বর) রাতে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের জিমখানা ও ঋষিপাড়া এলাকায় জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে সরাসরি মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার।

​অভিযান শেষে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে পুলিশ। এর ধারাবাহিকতায় গতকালের পর আজও জেলার সাতটি থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "নারায়ণগঞ্জবাসীর পূর্ণ সহযোগিতা পেলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও কঠোর রাখা সম্ভব হবে।"

​জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন থানা থেকে আটক ১০৩ জনের মধ্যে সদর মডেল থানায় ২২ জন, ফতুল্লা থানায় ৩১ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৪ জন, বন্দর থানায় ১১ জন, রূপগঞ্জ থানায় ১৮ জন, সোনারগাঁও থানায় ৫ জন এবং আড়াইহাজার থানায় ৫ জন রয়েছেন।

​অভিযানকালে পুলিশ সুপারের সাথে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন