সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩ বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা নারায়ণগঞ্জে পুলিশ ও র‌্যাবের বিশেষ অভিযান: মাদক, জাল নোটসহ গ্রেপ্তার ৩২ নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২ বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩ রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩ ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার
মহানগর

বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:০২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
📷 বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই-প্রশাসন) মুহাম্মদ আব্দুল করিমের বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে জেলায় নতুন টিআই (প্রশাসন) হিসেবে যোগদানকারী মোঃ জিয়াউদ্দীন খানকে বরণ করে নেওয়া হয়।

​রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

​বিদায়ী টিআই মুহাম্মদ আব্দুল করিম দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি পরবর্তী কর্মস্থল হিসেবে গাজীপুর জেলায় যোগদান করবেন। বিদায়কালে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

​এদিকে নারায়ণগঞ্জ জেলায় নতুন টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ জিয়াউদ্দীন খান। তিনি সুনামগঞ্জ জেলা থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জে যোগদান করলেন। তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ।

​সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন