সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩ বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা নারায়ণগঞ্জে পুলিশ ও র‌্যাবের বিশেষ অভিযান: মাদক, জাল নোটসহ গ্রেপ্তার ৩২ নারায়ণগঞ্জে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান: পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার ১২২ বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টাতেই রহস্য ভেদ, গ্রেফতার ৩ রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, চালকসহ গ্রেপ্তার ৩ ‘নিজ শক্তিতে দেশ এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন তারেক রহমান’: দিপু ভূঁইয়া শাওন হত্যাসহ গত ১৭ বছরের সব গুম-খুনের বিচার দাবি মামুন মাহমুদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার গ্রেপ্তার
নগরের বাইরে

নারায়ণগঞ্জে পুলিশ ও র‌্যাবের বিশেষ অভিযান: মাদক, জাল নোটসহ গ্রেপ্তার ৩২

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ৭রেরাই:০৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে পুলিশ ও র‌্যাবের বিশেষ অভিযান: মাদক, জাল নোটসহ গ্রেপ্তার ৩২
📷 নারায়ণগঞ্জে পুলিশ ও র‌্যাবের বিশেষ অভিযান: মাদক, জাল নোটসহ গ্রেপ্তার ৩২। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ ও র‌্যাব-১১। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর রাতে বন্দর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় কদম রসুল (একরামপুর) এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ সিয়াম (২৪), শান্তিনগর পায়রা চত্বর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শাওন (৩৫) ও আকাশ (৩৩) এবং ৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে মদনপুরের আন্দিরপাড়া এলাকা থেকে ১৯ পিস ইয়াবাসহ শাকিবকে (১৯) গ্রেপ্তার করা হয়।

​বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট ১২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

​তিনি আরও জানান, অভিযানে পূর্বের মামলায় ৩ জন, পরোয়ানামূলে ৪ জন এবং ফৌজদারি কার্যবিধি আইনে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৬ সেপ্টেম্বর রাতে বিভিন্ন এলাকায় মাদক সেবনরত অবস্থায় আরও ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

​অন্যদিকে, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বন্দর থানাধীন মদনপুর ছোটবাগ এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব-১১। সেখান থেকে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ ও র‌্যাবের যৌথ ও পৃথক অভিযানে গ্রেপ্তার ৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন