মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি মান্নানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ ২১ জন গ্রেপ্তার বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা: চাচার যাবজ্জীবন কারাদণ্ড র‍্যাব-১১ এর অভিযানে হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩ বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
নগরের বাইরে

র‍্যাব-১১ এর অভিযানে হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
র‍্যাব-১১ এর অভিযানে হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার
📷 র‍্যাব-১১ এর অভিযানে হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে এলিট ফোর্স র‍্যাব-১১ (সিপিসি-১)। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে পরিচালিত বিশেষ এক অভিযানে এসব কার্তুজ উদ্ধার করা হয়।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ আভিযানিক দল হাজীগঞ্জ কেল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত ছিনতাই ও মাদকের স্পট থেকে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

​পরবর্তীতে স্থানটিতে তল্লাশি চালিয়ে কেল্লার প্রধান ফটকের প্রায় ৫০ মিটার পূর্বে বাউন্ডারি দেয়াল সংলগ্ন ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করে র‍্যাব।

​উদ্ধারকৃত কার্তুজ সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‍্যাব-১১-এর এমন আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন