মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি মান্নানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ ২১ জন গ্রেপ্তার বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা: চাচার যাবজ্জীবন কারাদণ্ড র‍্যাব-১১ এর অভিযানে হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩ বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
নগরের বাইরে

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ৬:২২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
📷 গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের বন্দরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, নৌবাহিনী ডকইয়ার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন