মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি মান্নানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ ২১ জন গ্রেপ্তার বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা: চাচার যাবজ্জীবন কারাদণ্ড র‍্যাব-১১ এর অভিযানে হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩ বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
নগরের বাইরে

সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি মান্নানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি মান্নানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া
📷 সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি মান্নানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মিলাদ ও দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় রওশন আলী বলেন, “আমাদের প্রিয় নেতা এমপি আজহারুল ইসলাম মান্নান অত্যন্ত সুহৃদ ও ভালো মনের মানুষ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় আমাদের মাঝে ফিরে এসে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে পারেন, সেজন্য আপনারা সবাই মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করবেন।”

​মিলাদ শেষে এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

​অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন ও মফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রোমান হোসেন, আব্দুল কাদির এবং সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি জনি হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন