মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি মান্নানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ ২১ জন গ্রেপ্তার বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা: চাচার যাবজ্জীবন কারাদণ্ড র‍্যাব-১১ এর অভিযানে হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩ বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ ২১ জন গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ৭রেরাই:০৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ ২১ জন গ্রেপ্তার
📷 সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ ২১ জন গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ পরিচালনা করেছে ধারাবাহিক ও পৃথক অভিযান। অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

​সোমবার (৭ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ মো. রিপন (৪০) ও সাইফুল ইসলাম (২৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। একই দিন সিআর/জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আলমগীর মীর (৩৮) এবং সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মিজানুর রহমান (৫৬) ও মো. আব্দুল জব্বারকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ।

​এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে পরিচালিত সামারি ট্রায়ালের অভিযানে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন— মিলন (২৬), মো. নাহিদ (২৮), মুসলিম (৪৮), সোহাগ (৫০), মিলন (৪০), জুয়েল (৩৫), মামুন (৩০), সবুজ মিয়া (২৭), হৃদয় (২৭), শরীফ (৩৮), সাইদুল (২৯), আতিক (৫৫), পারভেজ (২৮), জীবন (৩১), নুর ইসলাম (৪০) ও আবু খায়ের (২৫)।

​সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত ২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার রোধ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন