মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি মান্নানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ ২১ জন গ্রেপ্তার বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা: চাচার যাবজ্জীবন কারাদণ্ড র‍্যাব-১১ এর অভিযানে হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩ বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
নগরের বাইরে

বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৬

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ৭রেরাই:০৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৬
📷 বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৬। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ পরিচালনা করেছে বিশেষ অভিযান। রোববার (৬ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

​বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানকালে বন্দর রেললাইন ভাঙা ব্রিজ এলাকা থেকে জহির (২২), আকাশ আহাম্মেদ নাজমুল (২২) ও হোসেন (২২) নামের তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ টাকা ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

​একই রাতে সালেহনগর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ শাকিল (৩৬) ও শাহিন (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে এবং বন্দর থানা এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি রাকিবুল হাসানকে (৩৯) গ্রেপ্তার করে পুলিশ।

​এ ছাড়া বাড়িখালী এলাকা থেকে পূর্বের চুরি মামলার আসামি স্বপন (৩৩), মোজাম্মেল (১৯), সিফাত (১৮) ও মিনহাজ (১৯) এবং কদম রসুল এলাকা থেকে মুরাদ হোসেন (৩৫) ও রেললাইন এলাকা থেকে হিমনকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে পৃথক অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

​পুলিশ জানায়, আটককৃত ১৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা ও আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে বন্দর থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন