মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি মান্নানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ ২১ জন গ্রেপ্তার বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা: চাচার যাবজ্জীবন কারাদণ্ড র‍্যাব-১১ এর অভিযানে হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাদক ও অপরাধবিরোধী বড় অভিযান নারায়ণগঞ্জের ৭ থানায় এসপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০৩ বিদায় ও বরণ নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) জিয়াউদ্দীন, আব্দুল করিমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
নগরের বাইরে

রূপগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা: চাচার যাবজ্জীবন কারাদণ্ড

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ৭রেরাই:০৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা: চাচার যাবজ্জীবন কারাদণ্ড
📷 রূপগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা: চাচার যাবজ্জীবন কারাদণ্ড। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছর বয়সী শিশু রিফাতকে অপহরণের পর শ্বাসরোধে হত্যার দায়ে মাসুম বিল্লাহ (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

​সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ. কে. এম. রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মানিক মিয়া।

​দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বলদিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি রূপগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন। নিহত শিশু রিফাত স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল এবং সে সম্পর্কে আসামি মাসুমের ভাতিজা (বাবার ফুফাতো ভাইয়ের ছেলে)।

​মামলার নথি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, গত বছরের ৩০ মার্চ দুপুরে দক্ষিণ রূপসী এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় রিফাত। অপহরণের পর আসামি মাসুম বিল্লাহ ভুক্তভোগীর মায়ের কাছে মুঠোফোনে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। নিখোঁজের পরদিন ভোররাতে স্থানীয় একটি কারখানার পরিত্যক্ত ঘর থেকে রিফাতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

​ঘটনার পর মাসুম বিল্লাহ পিরোজপুর থানায় আত্মসমর্পণ করে এবং পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বিচারে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

​রায়ের পর বিকেলে দণ্ডপ্রাপ্ত আসামিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন