বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দেশ ও ইসলাম রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাওলানা আবদুল জব্বারের নগরীতে যানজট নিরসনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা নাসিক প্রশাসকের নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের: জাকির খান নারায়ণগঞ্জের নতুন এসপির জেলা জজ, ডিসি ও সিজেএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তার কাছে ৫ শত লিটার অকটেন দাবি, গ্রেপ্তার ১ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১০০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও সম্মাননা প্রদান আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন
নগরের বাইরে

রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও সম্মাননা প্রদান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ৬:১৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও সম্মাননা প্রদান
📷 রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও সম্মাননা প্রদান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে আলোচনা সভা, বিশেষ দোয়া এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তারাব পৌর অডিটোরিয়ামে 'শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়'-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তারাব পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল নাহার।

​আলোচনা সভায় শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন