বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দেশ ও ইসলাম রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাওলানা আবদুল জব্বারের নগরীতে যানজট নিরসনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা নাসিক প্রশাসকের নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের: জাকির খান নারায়ণগঞ্জের নতুন এসপির জেলা জজ, ডিসি ও সিজেএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তার কাছে ৫ শত লিটার অকটেন দাবি, গ্রেপ্তার ১ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১০০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও সম্মাননা প্রদান আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ‘শ্রমিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিক অধিকার’: এমপি আব্দুল্লাহ আল আমিন
মহানগর

নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের: জাকির খান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের: জাকির খান
📷 নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের: জাকির খান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে দেশের ৬৪ জেলার মানুষ ব্যবসা-বাণিজ্যের জন্য বসবাস করেন এবং তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের—এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​জাকির খান বলেন, “আমাদের প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জে সারা দেশের মানুষ তাদের জীবন জীবিকা ও ব্যবসার তাগিদে বসবাস করছেন। এই মাটি ও দেশ আমাদের। এখানে বসবাসরত প্রতিটি মানুষের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব।”

​মহানগর বিএনপির পুনর্গঠন ও বিগত দিনের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বিগত আমলে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে ইউনিয়ন পর্যায়ের কমিটি করা হয়েছিল। তবে সেই অবস্থা থেকে বের হয়ে এসে প্রতিটি পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে বর্তমান মহানগর কমিটি গঠন করা হয়েছে। তৎকালীন ছাত্রদল ও যুবদলের কর্মীরা আজ দলের জ্যেষ্ঠ ও মূল কাণ্ডারিতে পরিণত হয়েছেন।”

​তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “দীর্ঘদিন পর তৃনমূলের সব নেতাকর্মীকে আজ একমঞ্চে পেয়ে আমরা অভিভূত। নেতৃবৃন্দ যদি এভাবে পাশে থাকেন, তবে নারায়ণগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিময় নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

​উক্ত মতবিনিময় সভায় মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন