শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
হিন্দুরীতি নয়,শুভর দাফন হবে ইসলামী রীতিতে: হাই কোর্ট শহরের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সোনারগাঁওয়ে সড়ক রক্ষায় প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ আইসিটিতে সাক্ষ্য প্রদান: শামীম ওসমানের নেতৃত্বে সশস্ত্র হামলায় বহু হতাহতের দাবি সোনারগাঁয়ে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ কদমরসুল সেতু নির্মাণের অগ্রগতি পরিদর্শনে এমপি কালাম ও প্রশাসক সাখাওয়াত জাতীয় নাগরিক পার্টির নেতার সাথে মার্কিন কর্মকর্তার বৈঠক নারায়ণগঞ্জের নবাগত এসপির সাথে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময় দ্বীন ও নৈতিকতাহীন শিক্ষা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মঈনুদ্দিন আহমাদ রূপগঞ্জে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এমপি দিপুর ৮৪ লাখ টাকার অনুদান
মহানগর

শহরের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:০২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
শহরের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
📷 শহরের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে শুধু পুলিশের পক্ষে কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার হাবিবুর রহমান। এ জন্য সিটি করপোরেশন, জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা পরিষদ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চাষাঢ়ায় যানজট নিরসনে পুলিশের অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। 

পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে বসবাস ও চলাচল করেন। ফলে শহরে মানুষ ও যানবাহনের চাপ বেশি থাকে। এ কারণে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। 

তিনি বলেন, “যানজট নিরসনে আমাদের সিটি করপোরেশন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনের সংগঠনগুলোকেও সম্পৃক্ত করতে হবে।” 

হাবিবুর রহমান জানান, যানজট নিরসনে ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়নে কাজ চলছে। দায়িত্ব নেওয়ার পর গত ছয় দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবারের অভিযানের বিষয়ে তিনি বলেন, সপ্তাহের এই দিনে শহর থেকে বিভিন্ন গন্তব্যে মানুষের যাতায়াত বাড়ে। একই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে শহরে যানবাহন প্রবেশ করায় চাপও তুলনামূলক বেশি থাকে। এ কারণে যানজট পরিস্থিতি সরেজমিনে দেখতে পুলিশ মাঠে নেমেছে। 

তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ কর্মকর্তাদের শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যমান আইন ও নিয়ম মেনে যানজট পরিস্থিতি কতটা সহনীয় পর্যায়ে রাখা যায়, তা তারা পর্যবেক্ষণ করছেন। 

পুলিশ সুপার আরও বলেন, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ কর্মকর্তারা আবার বৈঠকে বসবেন। এরপর সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে যানজট নিরসনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)মো. হাছিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা,অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন প্রমুখ।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন