শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
হিন্দুরীতি নয়,শুভর দাফন হবে ইসলামী রীতিতে: হাই কোর্ট শহরের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সোনারগাঁওয়ে সড়ক রক্ষায় প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ আইসিটিতে সাক্ষ্য প্রদান: শামীম ওসমানের নেতৃত্বে সশস্ত্র হামলায় বহু হতাহতের দাবি সোনারগাঁয়ে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ কদমরসুল সেতু নির্মাণের অগ্রগতি পরিদর্শনে এমপি কালাম ও প্রশাসক সাখাওয়াত জাতীয় নাগরিক পার্টির নেতার সাথে মার্কিন কর্মকর্তার বৈঠক নারায়ণগঞ্জের নবাগত এসপির সাথে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময় দ্বীন ও নৈতিকতাহীন শিক্ষা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মঈনুদ্দিন আহমাদ রূপগঞ্জে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এমপি দিপুর ৮৪ লাখ টাকার অনুদান
নগরের বাইরে

সোনারগাঁয়ে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮:১০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
📷 সোনারগাঁয়ে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশকে যানজটমুক্ত রাখতে এবং সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক বিশাল উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।

​অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র মহাসড়কের পাশের সওজের মূল্যবান জায়গা দখল করে টংঘরসহ বিভিন্ন অবৈধ দোকানঘর নির্মাণ করে আসছিল। পরে এসব দোকান ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চড়া দামে ভাড়া দিয়ে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের অর্থ। এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোড সংকীর্ণ হয়ে প্রতিদিন তীব্র যানজট লেগে থাকত, ফলে পোহাতে হতো চরম জনদুর্ভোগ।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার অবৈধ স্থাপনাগুলোর কারণে প্রতিদিন যানজট ও মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছিল। সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে, মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় পাঁচ শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন