রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে মানুষ জর্জরিত: এসপি হাবিব বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান সবাইকে: স্বাস্থ্যমন্ত্রীর লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি বন্দরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন (ইউএনও)শিবানী সরকার কোরআন বিরোধী আইন করে ক্ষমতায় থাকতে পারবেন না: মাওলানা আব্দুল আউয়াল বন্দরে শাহীন-বুলবুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করলো খেলাফত মজলিস আগামীকাল শনিবার রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী মসজিদ কমিটিতে সুদখোর, ঘুষখোর ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই: আব্দুল বারী ভূঁইয়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের হিন্দুরীতি নয়,শুভর দাফন হবে ইসলামী রীতিতে: হাই কোর্ট
মহানগর

লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি
📷 লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে প্রবেশের সময় মানুষের মধ্যে যেন প্রথমেই ভালো ধারণা তৈরি হয়, সে লক্ষ্যে চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চান জেলা প্রশাসক মো. রায়হান কবির।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় লিংক রোডে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “আমরা পুরো লিংক রোড পরিষ্কার রাখতে চাই, যেন নারায়ণগঞ্জে মানুষ প্রবেশ করতেই প্রথমে একটি ভালো ধারণা হয়ে যায়। আমরা এটা নিয়েই কাজ করতে চাই।”

লিংক রোডে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে নির্ধারিত স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এই জায়গাটি আজকে পরিষ্কার করা হবে। এবং এরপর থেকে যেন এখানে আর কোনো ময়লা-আবর্জনা ফেলা না হয়। আমরা বিভিন্ন জায়গায় ময়লা রাখার ডাম্পিংয়ের ব্যবস্থা করছি। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর প্রত্যেকটি জায়গায় একটি নির্ধারিত ময়লা ফেলার জায়গা নির্ধারণ করছি। আপনারা সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন, যেন আমরা সেটি তুলে ফেলতে পারি।”

তিনি বলেন, “সারা শহরে যদি আমরা ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রাখি, তাহলে কখনো পরিষ্কার-পরিচ্ছন্ন শহর করতে পারব না। ফলে একটি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত হয়ে থাকবে।”

চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত লিংক রোড পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এ কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিভিন্ন এলাকায় দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে উপজেলা পরিষদ ও জেলা পরিষদ থেকেও প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বেচ্ছাসেবী গ্রুপ তৈরি করা হয়েছে। জনপ্রতিনিধি, স্থানীয় ইউপি সদস্য ও নেতাকর্মীদের সমন্বয়েও স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন করা হয়েছে। এসব গ্রুপের মাধ্যমে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

জেলা প্রশাসক বলেন, প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। ডেঙ্গু মশার প্রজননস্থল ও ময়লা-আবর্জনা জমে থাকা স্থানগুলো পরিষ্কারের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন