মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে নারায়ণগঞ্জের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ পেলেন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন সদর- বন্দরের সংসদ - এড.আবুল কালাম বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণে বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের ব্যাংকের বুথে লুটের চেষ্টা: ফতুল্লায় গ্রেপ্তার ২ ডাকাত মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে মানুষ জর্জরিত: এসপি হাবিব বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান সবাইকে: স্বাস্থ্যমন্ত্রীর লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি
মহানগর

মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে নারায়ণগঞ্জের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭রেরাই:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে নারায়ণগঞ্জের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
📷 মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে নারায়ণগঞ্জের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে।”

​সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও সঠিক মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকাসক্তি ও মাদক গ্রহণের মতো মারাত্মক সামাজিক ব্যাধি থেকে কিশোর-কিশোরীদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিশেষ করে সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন, অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং দৈনন্দিন আচরণের প্রতি নিয়মিত নজরদারি রাখার জন্য জোর তাগিদ দেন অতিথিরা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আলীনূর খান। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন