বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে এনসিপি শীর্ষ নেতাদের মতবিনিময় তরুণ প্রজন্মকে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে: মাওলানা আবদুল জব্বার চাষাড়ায় শুভ হত্যা মামলা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন ৭ দিনের রিমান্ডে কাঁচপুরে নিখোঁজের পর দিন বস্তাবন্দী ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১ নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতা‌রে পু‌লি‌শের অভিযান, রাস্তা অব‌রোধ ক‌রে স্থানীয়দের বাধা ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ দীর্ঘ ৯ মাস পর ভিক্টোরিয়া হাসপাতালের এক্সরে বিভাগ পুনরায় চালুর উদ্যোগ তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জনের জন্য ২০ দিনের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সদর উপজেলায়
মহানগর

তরুণ প্রজন্মকে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে: মাওলানা আবদুল জব্বার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
তরুণ প্রজন্মকে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে: মাওলানা আবদুল জব্বার
📷 তরুণ প্রজন্মকে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে: মাওলানা আবদুল জব্বার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেছেন, আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।

​মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত ‘জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাওলানা আবদুল জব্বার বলেন, জিপিএ-৫ পেয়ে ডাক্তার, প্রকৌশলী কিংবা জনপ্রতিনিধি হওয়াকেই জীবনের একমাত্র সাফল্য হিসেবে দেখলে চলবে না। এর পাশাপাশি সততা ও নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে এবং পরকালের সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

​রাষ্ট্রীয় দায়িত্বে জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গত কয়েক দশকে দেশে দক্ষ নেতৃত্ব তৈরি হলেও নৈতিক শক্তির ঘাটতির কারণে দুর্নীতির বিস্তার ঘটেছে। সিটি করপোরেশন বা সরকারি গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন, তাদের মনে রাখতে হবে—জনগণের আমানত রক্ষা করা এবং সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

​অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, কৃতি শিক্ষার্থীদের শুধু মেধার বিকাশ ঘটালেই চলবে না, সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন।

​সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল উদ্দিন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন