শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জনগণের আস্থা ফেরাতে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে: এমপি আব্দুল্লাহ আল আমিন রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ফতুল্লায় এক কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলাম জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে এনসিপি শীর্ষ নেতাদের মতবিনিময় তরুণ প্রজন্মকে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে: মাওলানা আবদুল জব্বার চাষাড়ায় শুভ হত্যা মামলা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন ৭ দিনের রিমান্ডে কাঁচপুরে নিখোঁজের পর দিন বস্তাবন্দী ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১ নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন
নগরের বাইরে

ফতুল্লায় এক কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ৯:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় এক কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
📷 ফতুল্লায় এক কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে এক কেজি (২০০ পুরিয়া) গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে নুর মসজিদ সংলগ্ন ইসমাইলের অটো গ্যারেজের পাশের বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রফিক, বিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে প্রায় এক হাজার গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল (৩৫), রায়হান ওরফে হিটলার (২৯), বাবু মিয়া (৩২), মামুন (৩৬) ও আবির (২০)। তারা ফতুল্লার মাসদাইর, দেওভোগ বাঁশমুলি, মধ্য রসুলপুর, খিল মার্কেট ও আশেপাশের এলাকার বাসিন্দা।

​ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে ফতুল্লা জুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন