শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
রূপগঞ্জে পুলিশের তল্লাশিচৌকি: দেশীয় অস্ত্র ও মদসহ আটক ৬, জরিমানা ১১ গাড়িকে চাষাঢ়ায় প্রতারক ও ছিনতাইকারী সন্দেহে দুই যুবক আটক, চুল কেটে পুলিশের হাতে সোপর্দ নির্বাচনের আগে না হলেও ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে: মাওলানা আব্দুল আউয়াল নিষিদ্ধ থাকার পরও সকালে মাস্ক-ক্যাপ পরে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৫ ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’র যাত্রা শুরু করলেন ব্যবসায়ী মাসুদুজ্জামান সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক জনগণের আস্থা ফেরাতে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে: এমপি আব্দুল্লাহ আল আমিন রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ফতুল্লায় এক কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলাম
নগরের বাইরে

রূপগঞ্জে পুলিশের তল্লাশিচৌকি: দেশীয় অস্ত্র ও মদসহ আটক ৬, জরিমানা ১১ গাড়িকে

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে পুলিশের তল্লাশিচৌকি: দেশীয় অস্ত্র ও মদসহ আটক ৬, জরিমানা ১১ গাড়িকে
📷 রূপগঞ্জে পুলিশের তল্লাশিচৌকি: দেশীয় অস্ত্র ও মদসহ আটক ৬, জরিমানা ১১ গাড়িকে। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট এলাকায় মহাসড়কে নিরাপত্তা জোরদার ও মাদক-অপরাধ দমনে পুলিশের পরিচালিত বিশেষ তল্লাশিচৌকিতে ৩ বোতল হুইস্কি ও ১টি সামুরাইসহ (দেশীয় ধারালো অস্ত্র) ৬ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইনে ১১টি যানবাহনকে জরিমানা করেছে জেলা পুলিশ।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট এলাকার কৌশলগত পয়েন্টে এ অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রূপগঞ্জের ৩০০ ফিট অংশে চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ নানা ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

​অভিযান চলাকালে ৩ বোতল বিদেশি হুইস্কি এবং ১টি ক্ষুরধার সামুরাই উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ নানা অনিয়মের দায়ে ১১টি যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।

​অভিযানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল), রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

​জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জের সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অস্ত্র উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ রুটে নিয়মিত বিরতিতে এ ধরনের কঠোর তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন