শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
রূপগঞ্জে পুলিশের তল্লাশিচৌকি: দেশীয় অস্ত্র ও মদসহ আটক ৬, জরিমানা ১১ গাড়িকে চাষাঢ়ায় প্রতারক ও ছিনতাইকারী সন্দেহে দুই যুবক আটক, চুল কেটে পুলিশের হাতে সোপর্দ নির্বাচনের আগে না হলেও ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে: মাওলানা আব্দুল আউয়াল নিষিদ্ধ থাকার পরও সকালে মাস্ক-ক্যাপ পরে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৫ ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’র যাত্রা শুরু করলেন ব্যবসায়ী মাসুদুজ্জামান সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক জনগণের আস্থা ফেরাতে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে: এমপি আব্দুল্লাহ আল আমিন রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ফতুল্লায় এক কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলাম
সংগঠন

ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’র যাত্রা শুরু করলেন ব্যবসায়ী মাসুদুজ্জামান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’র যাত্রা শুরু  করলেন ব্যবসায়ী মাসুদুজ্জামান
📷 ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’র যাত্রা শুরু করলেন ব্যবসায়ী মাসুদুজ্জামান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে সমাজসেবামূলক সংগঠন ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা ফতুল্লার তল্লা খানপুর এলাকার হোসেন সর্দার রোডে বিশেষ দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে ফাউন্ডেশনটির কার্যক্রম শুরু হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবক মাসুদুজ্জামান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরীর অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন মহল্লার নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, সুন্দর ও মানবিক সমাজ নির্মাণ এবং মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু হয়েছে। প্রায় ১৮ বছর আগে ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও নামের অনুমোদন পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। সম্প্রতি ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ নামেই নিবন্ধন পাওয়ার পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও অনুপ্রেরণায় দীর্ঘদিনের এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মাসুদুজ্জামান আরও বলেন, নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকে ‘প্রিয় মোস্তফা’ নামটির প্রতি তার আগ্রহ তৈরি হয়। সেই ভাবনা থেকেই ফাউন্ডেশনের নাম রাখা হয়েছে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা ও মেধা বিকাশ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, নিরাপদ পানি, কর্মসংস্থান ও আত্মনির্ভরতা, নারী ও শিশুর উন্নয়ন, পরিবেশ ও পরিচ্ছন্নতা, যুব ও ক্রীড়া উন্নয়ন এবং দুর্যোগ ও জরুরি সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক খোরশেদ আলম খন্দকার, মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল এবং সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ।

অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের ভবিষ্যৎ সমৃদ্ধি, পিছিয়ে পড়া মানুষের কল্যাণ এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সুবিধাবঞ্চিতদের অংশগ্রহণে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন