শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
রূপগঞ্জে পুলিশের তল্লাশিচৌকি: দেশীয় অস্ত্র ও মদসহ আটক ৬, জরিমানা ১১ গাড়িকে চাষাঢ়ায় প্রতারক ও ছিনতাইকারী সন্দেহে দুই যুবক আটক, চুল কেটে পুলিশের হাতে সোপর্দ নির্বাচনের আগে না হলেও ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে: মাওলানা আব্দুল আউয়াল নিষিদ্ধ থাকার পরও সকালে মাস্ক-ক্যাপ পরে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৫ ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’র যাত্রা শুরু করলেন ব্যবসায়ী মাসুদুজ্জামান সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক জনগণের আস্থা ফেরাতে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে: এমপি আব্দুল্লাহ আল আমিন রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ফতুল্লায় এক কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলাম
মহানগর

চাষাঢ়ায় প্রতারক ও ছিনতাইকারী সন্দেহে দুই যুবক আটক, চুল কেটে পুলিশের হাতে সোপর্দ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
চাষাঢ়ায় প্রতারক ও ছিনতাইকারী সন্দেহে দুই যুবক আটক, চুল কেটে পুলিশের হাতে সোপর্দ
📷 চাষাঢ়ায় প্রতারক ও ছিনতাইকারী সন্দেহে দুই যুবক আটক, চুল কেটে পুলিশের হাতে সোপর্দ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সংলগ্ন মিশনপাড়া এলাকায় প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করে বেধড়ক মারধর ও মাথার চুল কেটে দেওয়ার পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

​আটক দুই ব্যক্তি হলেন— রুবেল ও নাঈম।

​স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, মিশনপাড়া এলাকায় দুই যুবককে একটি বিজ্ঞাপনের খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের চড়-থাপ্পড় ও মারধর করে। একপর্যায়ে বাঁধা অবস্থাতেই ট্রিমার মেশিন দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়।

​ভুক্তভোগী সোহানুর রহমান অভিযোগ করে জানান, দুপুরে তিনি আসার সময় অভিযুক্তরা ইচ্ছেকৃতভাবে তার সঙ্গে ধাক্কা লাগায়। পরবর্তীতে তাদের নিজস্ব ফোন ফেলে দেওয়ার নাটক সাজিয়ে সোহানুরের কাছ থেকে তার মোবাইল ফোনটি কেড়ে নেয়। শুধু তাই নয়, তার বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি লোনও বাগিয়ে নেয় চক্রটি।

​তিনি আরও জানান, ফোন সারাই করে দেওয়ার কথা বলে অভিযুক্তরা তাকে চাষাঢ়ায় নিয়ে এসে ঠাণ্ডা পানীয় খেতে চায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় ব্যবসায়ীরা ও আশপাশের লোকজন তাদের আটক করে।

​এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে পূর্বে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড বা মামলা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন