রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা অসুস্থ কাদের সিদ্দিকীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম দেলোয়ার লাঙ্গলবন্দে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেফতার - ১১ ফতুল্লায় ঝোপ ঝাড় থেকে বিদেশি পি*স্তল ও ম্যা*গাজিন উ*দ্ধার রূপগঞ্জে পুলিশের তল্লাশিচৌকি: দেশীয় অস্ত্র ও মদসহ আটক ৬, জরিমানা ১১ গাড়িকে চাষাঢ়ায় প্রতারক ও ছিনতাইকারী সন্দেহে দুই যুবক আটক, চুল কেটে পুলিশের হাতে সোপর্দ নির্বাচনের আগে না হলেও ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে: মাওলানা আব্দুল আউয়াল নিষিদ্ধ থাকার পরও সকালে মাস্ক-ক্যাপ পরে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৫
মহানগর

প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল
📷 প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

​প্রি-পেইড মিটার বন্ধ, গত তিন মাসের অস্বাভাবিক অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভে ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​বিদ্যুৎ খাতের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের প্রতি একটি শ্বেতপত্র প্রকাশের জোর দাবি জানান আন্দোলনকারীরা।

​নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী রমজানুর রশিদসহ স্থানীয় বিভিন্ন মহল্লার প্রতিনিধিরা বক্তব্য দেন।

​সমাবেশে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “জাতীয় বাজেট, বিদ্যুৎ মন্ত্রণালয় এবং কোটি কোটি গ্রাহকের বিদ্যুৎ বিল বাবদ বছরে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে যুক্ত হয়। এই বিপুল অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তার হিসাব জনগণকে দিতে হবে।”

​বক্তারা অভিযোগ করেন, প্রি-পেইড মিটারের নামে বিদ্যুৎ ব্যবহারের আগেই অর্থ কেটে নেওয়া এবং কাল্পনিক অতিরিক্ত বিল চাপিয়ে দিয়ে সাধারণ গ্রাহকদের ওপর চরম জুলুম চালানো হচ্ছে। পাবনার জননেতা তৌহিদুর রহমানসহ এ বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদকারী ১৮০ জন আন্দোলনকারীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা।

​একই সঙ্গে বিগত তিন মাসে আদায়কৃত অতিরিক্ত বিদ্যুৎ বিল অনতিবিলম্বে বাতিল ও সমন্বয়ের আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে চাষাঢ়া সংলগ্ন প্রধান সড়কে একটি আলোড়ন সৃষ্টিকারী মশাল মিছিল বের করা হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন