মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট দিল নাসিক ইসলামই মানবতার মুক্তির পথ, দুর্নীতি ও দুঃশাসনে জনগণ নাজেহাল: রূপগঞ্জে চরমোনাই পীর বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত টুটুলের মৃত্যু: হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আবারো সদর উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পেলেন রিয়াদ নারায়ণগঞ্জ জেলা কারাগারে নাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল
মহানগর

নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:১১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ
📷 নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিয়ে জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (NCCI) প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিরা সংগঠনের কার্যক্রম ও ভূমিকা তুলে ধরেন। পরে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা, জননিরাপত্তা এবং পুলিশ ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যবসায়ীদের সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

জবাবে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।

পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে NCCI সহ ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পুলিশ ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাতে NCCI এর সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল,মজিবুর রহমান, গোলাম সারোয়ার সাঈদ,
রিয়াদ মোহাম্মদ চৌধুরী 
হানিফ সরদার, সাইফুল ইসলাম ,আহমেদুর রহমান তনু এবং সিও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন