মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট দিল নাসিক ইসলামই মানবতার মুক্তির পথ, দুর্নীতি ও দুঃশাসনে জনগণ নাজেহাল: রূপগঞ্জে চরমোনাই পীর বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত টুটুলের মৃত্যু: হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আবারো সদর উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পেলেন রিয়াদ নারায়ণগঞ্জ জেলা কারাগারে নাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল
মহানগর

আবারো সদর উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পেলেন রিয়াদ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
আবারো সদর উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পেলেন রিয়াদ
📷 আবারো সদর উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পেলেন রিয়াদ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব পদে আবারও ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে রাখা হয়েছে। এর আগে তাকে সদস্য সচিব করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরে কমিটি গঠন করা হলেও ২০ দিনের মাথায় জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত কমিটিতে তার পরিবর্তে জাতীয় ক্রীড়াবিদ সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছিল। সর্বশেষ আরেক প্রজ্ঞাপনে ফের সদস্য সচিব হয়েছেন রিয়াদ। আর আগের সদস্য সচিব সোহেল রানাকে নতুন কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

স্বল্প সময়ের ব্যবধানে একই কমিটির সদস্য সচিব পদে একাধিকবার পরিবর্তনের ঘটনায় সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন ও অনুমোদনের প্রক্রিয়া নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৪ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে সাত সদস্যের উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে ইউএনও নিজে সভাপতি এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংগঠক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়। ক্রীড়াবিদ হিসেবে সদস্য ছিলেন মাহবুব হোসেন বিজন।

এ ছাড়া ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা পদাধিকারবলে সদস্য ছিলেন।

তবে ২০ দিনের মাথায় গত ২৪ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দেয়। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত ওই আদেশে সভাপতি হিসেবে ইউএনও এসএম ফয়েজ উদ্দিন বহাল থাকলেও সদস্য সচিব পদে পরিবর্তন আসে। রিয়াদ মোহাম্মদ চৌধুরীর পরিবর্তে জাতীয় ক্রীড়াবিদ মো. সোহেল রানাকে সদস্য সচিব করা হয়।

এরপর আবারও কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ প্রজ্ঞাপনে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আবার সদস্য সচিব করা হয়েছে। আর এতদিন সদস্য সচিবের দায়িত্বে থাকা জাতীয় ক্রীড়াবিদ সোহেল রানাকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

ফলে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে অল্প সময়ের মধ্যে দুই দফা পরিবর্তন হলো। প্রথম তালিকায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী সদস্য সচিব ছিলেন, ২৪ আগস্টের অনুমোদিত কমিটিতে সেই দায়িত্ব পান সোহেল রানা এবং সর্বশেষ প্রজ্ঞাপনে আবার রিয়াদ সদস্য সচিবের দায়িত্ব পেলেন। তবে সোহেল রানা কমিটি থেকে বাদ পড়েননি; তিনি সদস্য হিসেবে থাকছেন।

এর আগে কমিটি পরিবর্তনের বিষয়ে ইউএনও এসএম ফয়েজ উদ্দিন জানিয়েছিলেন, ৪ আগস্ট তার স্বাক্ষরে প্রকাশিত তালিকাটি মূলত জাতীয় ক্রীড়া পরিষদের কাছে সুপারিশ হিসেবে পাঠানো হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ পরবর্তীতে সদস্য পরিবর্তন করে ২৪ আগস্ট কমিটির অনুমোদন দেয়।

তবে ৪ আগস্টের তালিকাকে সুপারিশ বলা হলেও ওই তালিকার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং সদস্য মাহবুব হোসেন বিজনকে গত ৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রস্তুতিমূলক সভায় উপস্থিত থাকতে দেখা যায়।

সর্বশেষ প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আবারও সদস্য সচিব পদে রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফিরে আসায় সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব পদে ধারাবাহিক পরিবর্তনের বিষয়টি নতুন করে সামনে এসেছে।

 

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন