মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট দিল নাসিক ইসলামই মানবতার মুক্তির পথ, দুর্নীতি ও দুঃশাসনে জনগণ নাজেহাল: রূপগঞ্জে চরমোনাই পীর বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত টুটুলের মৃত্যু: হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আবারো সদর উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পেলেন রিয়াদ নারায়ণগঞ্জ জেলা কারাগারে নাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল
মহানগর

নারায়ণগঞ্জে ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট দিল নাসিক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট দিল নাসিক
📷 নারায়ণগঞ্জে ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট দিল নাসিক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে নারীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত ৯৭ জন নারীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

​সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব কর্মসংস্থান সামগ্রী তুলে দেওয়া হয়।

​‘লাইভলিহুডস সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (এলএসইউপিসিবি) প্রকল্পের আওতায় চায়না এইড ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়। তিন মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে মূল্যায়নে উত্তীর্ণ নারীদের মাঝে ৩০টি কম্পিউটার, ২৫টি সেলাই মেশিন এবং ৪২টি ফুড কার্ট বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, "উপকারভোগীরা যাতে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই এসব সরঞ্জাম দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো ৯৭টি পরিবার যেন অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং তাদের পরিবারে সচ্ছলতা ফিরে আসে।"

​তিনি আরও জানান, সিটি করপোরেশন, ইউএনডিপি ও উপকারভোগীদের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সরঞ্জামগুলো হস্তান্তর করা হচ্ছে। এসব সামগ্রী অন্য কারও কাছে হস্তান্তর বা বিক্রি করা চুক্তিভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সামগ্রীগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হবে।

​বিশেষ অতিথির বক্তব্যে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম সরকারি ও বৈদেশিক সহায়তায় প্রাপ্ত সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশিক্ষণে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসগর হোসেন, ইউএনডিপির প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হোসনেয়ারা আলোসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন