মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট দিল নাসিক ইসলামই মানবতার মুক্তির পথ, দুর্নীতি ও দুঃশাসনে জনগণ নাজেহাল: রূপগঞ্জে চরমোনাই পীর বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত টুটুলের মৃত্যু: হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আবারো সদর উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পেলেন রিয়াদ নারায়ণগঞ্জ জেলা কারাগারে নাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল
মহানগর

ইসলামই মানবতার মুক্তির পথ, দুর্নীতি ও দুঃশাসনে জনগণ নাজেহাল: রূপগঞ্জে চরমোনাই পীর

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ইসলামই মানবতার মুক্তির পথ, দুর্নীতি ও দুঃশাসনে জনগণ নাজেহাল: রূপগঞ্জে চরমোনাই পীর
📷 ইসলামই মানবতার মুক্তির পথ, দুর্নীতি ও দুঃশাসনে জনগণ নাজেহাল: রূপগঞ্জে চরমোনাই পীর। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা এবং ইসলামই মানবতার একমাত্র মুক্তির পথ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

​সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া রয়েল মুন রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এক সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​চরমোনাই পীর বলেন, "মানুষ এমন সব পথ ও পদ্ধতিতে শান্তি খোঁজে, যেখানে প্রকৃত শান্তি নেই। ১৪ শত বছর আগে রাসুলুল্লাহ (সা.) যে মুক্তির পথ দেখিয়ে গেছেন, তা ছেড়ে আমরা ভিন্ন উপায়ে শান্তি খুঁজছি।" দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, "তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে জনগণ নাজেহাল। দুর্নীতি ও দুঃশাসনই এই অস্থিরতার প্রধান কারণ। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল এই সঙ্কট থেকে উত্তরণ সম্ভব।"

​সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জ্বালানি খাতে নতুন করে মূল্যবৃদ্ধির প্রস্তাব ও সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। রাষ্ট্রীয় ব্যর্থতার দায় কোনোভাবেই জনগণের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

​ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

​এ ছাড়া জেলা শাখার সহসভাপতি আলহাজ ফারুক আহমাদ মুন্সী, মাওলানা হাবিবুর রহমান জিহাদী, নজরুল ইসলাম মাস্টার, জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সামছুল আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী ও মাসুদ রানা, প্রচার সম্পাদক মাওলানা মো. হোসাইন গাজীসহ সংগঠনের জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন