রবিবার, ১১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের সাথে সদর উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কলাগাছিয়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, ওসমানের বিরুদ্ধে ১৭ মামলা নারায়ণগঞ্জে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন হক্কানি আলেমদের বিরোধিতা করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: নারায়ণগঞ্জে জমিয়ত নেতা ফেরদাউসুর রহমান শিশু অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি কালাম সোনারগাঁয়ে বাসে 'হাফ ভাড়া'র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, রোববারের আলটিমেটাম কিশোরীদের স্বাস্থ্যসচেতনতায় সদরে সেমিনার ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে ওয়ালটনের সঙ্গে সদর উপজেলা প্রশাসনের চুক্তি অসদাচরণ, দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গ: নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতা শোকজ
খেলা

ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের সাথে সদর উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৪:২৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের সাথে সদর উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
📷 ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের সাথে সদর উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এ সময় নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

আলোচনায় ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে হবে। অর্থের অভাবে অনেক প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি তাঁদের খুঁজে বের করে প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে খেলার মাঠে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন।

এ ক্ষেত্রে সদর উপজেলা ক্রীড়া সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। পাশাপাশি নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে অভিজ্ঞ ও জাতীয় পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্বদের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

আলোচনায় ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে হবে। অর্থের অভাবে অনেক প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি তাঁদের খুঁজে বের করে প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে খেলার মাঠে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন।

এ ক্ষেত্রে সদর উপজেলা ক্রীড়া সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। পাশাপাশি নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে অভিজ্ঞ ও জাতীয় পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্বদের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন