বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের বন্দরে ২৯টি পূজামণ্ডপে নগদ অর্থ ও চাল বিতরণ শীতলক্ষ্যা নদীতে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পরই অ্যাকশন: মধ্যরাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি কাজল গ্রেপ্তার ৫০ ঘণ্টায় তিন খুনে রক্তাক্ত বন্দর, চারজন গ্রেপ্তারেও কাটছে না আতঙ্ক; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার
আদালত

৫০ ঘণ্টায় তিন খুনে রক্তাক্ত বন্দর, চারজন গ্রেপ্তারেও কাটছে না আতঙ্ক; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

Reporter
মাহমুদ : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৯:২১ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
৫০ ঘণ্টায় তিন খুনে রক্তাক্ত বন্দর, চারজন গ্রেপ্তারেও কাটছে না আতঙ্ক; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা
📷 ৫০ ঘণ্টায় তিন খুনে রক্তাক্ত বন্দর, চারজন গ্রেপ্তারেও কাটছে না আতঙ্ক; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের বন্দরে প্রায় ৫০ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি হত্যাকাণ্ডে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। ছুরিকাঘাতে রাসেল, ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধে মাকসুদা বেগম এবং পারিবারিক কলহের জেরে গৃহবধূ সুফিয়া আক্তার নিশি হত্যার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেলেও একের পর এক হত্যাকাণ্ডে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রথম হত্যাকাণ্ডটি ঘটে শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ ঘারমোড়ায় হাজী আসমত উল্লাহ স্কুলের পেছনে। সেখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নিহত হন। তিনি ওই এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে।

এরপর সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মাহমুদপুর এলাকায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মাকসুদা বেগম (৭২) নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর ছেলে জজ মিয়ার সঙ্গে ব্যবসায়ী সাদ্দামের প্রায় ১০ লাখ টাকা পাওনা নিয়ে বিরোধ চলছিল। টাকা চাইতে গেলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানা গেছে।

সর্বশেষ মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে তিনগাঁও উত্তরপাড়া এলাকায় বাবার বাড়িতে গৃহবধূ সুফিয়া আক্তার নিশি (২৪) হত্যার ঘটনা ঘটে। তাঁর স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে হত্যাকাণ্ডের কথা জানান বলে জানা গেছে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পরপর তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় বন্দর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। বন্দর থানার ওসি জামাল উদ্দিনের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা কতটা কার্যকর, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এসব ঘটনা প্রতিরোধে পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা নির্ধারণে তদন্ত ও পুলিশের নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করা প্রয়োজন।

স্থানীয়দের প্রত্যাশা, হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
Author

মাহমুদ :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন