বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
আদালত

ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা: সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৬

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৫:৫৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা:  সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৬
📷 ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা: সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৬। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে (৩২) নৃশংসভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযোগক্ত মূল হোতা শীর্ষ সন্ত্রাসী রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় অস্ত্র উদ্ধার করতে গেলে পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে আহত হয়েছেন সন্ত্রাসী ডেভিড।
 বুধবার (২৫ নভেম্বর) পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ টিম নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ এবং তাদের সহযোগী সামাদকে গ্রেফতার করা হয়। এছাড়া এসআরবি টিমের পৃথক অভিযানে আদর ও আজাদসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং ডেভিডসহ বাকিদের ফতুল্লার দেওভোগ, নাগবাড়ি ও আশপাশের এলাকা থেকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর রিয়াজ ওরফে ডেভিডকে সঙ্গে নিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় সে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। এতে ডেভিড গুলিবিদ্ধ হন। পরবর্তীতে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত রোববার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের হাসেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তারি পরোয়ানা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী চক্রের সদস্যরা তাদের চিনে ফেলে এবং অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার মুখে এএসআই আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে রক্ষা পেলেও দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও কোপে গুরুতর জখম হন কনস্টেবল আনোয়ার। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কনস্টেবল আনোয়ার মোল্লার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামে। তিনি ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন এবং মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
এ ঘটনায় পরদিন সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ / ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দায়িত্ব পালনে অবহেলা ও সহকর্মীকে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগে এএসআই আব্দুস সাত্তারকে পুলিশ লাইনসে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে হাসেমবাগ ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ বিষয়ে পরবর্তিতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান পুলিশ কর্তৃপ।

Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন