শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মাসে ৫০০ টাকায় ব্রডব্যান্ড, নাকি মোবাইল ডাটা—কোনটি ভালো? বন্দরে ফ্লোরের নিচে মাদকের গোপন চেম্বার! ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ বন্দরে ইটভাটার মালিকানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, রহিম বাদশার দাবি ৫০ শতাংশ; অভিযুক্তদের বক্তব্য—২০২২ সালেই মালিকানা হস্তান্তর! পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল অপারেটরের নামে ফোন? প্রতারণা চিনবেন যেভাবে ঠাকুরগাঁওয়ে গাছের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন সিরামিক বডিতে আসতে পারে iPhone 20 Pro, থাকবে সীমিত সংস্করণ? ২০২৭ সালে কার্ভড ডিসপ্লের ফোনের বাজারে আসছে বড় পরিবর্তন?
আদালত

বন্দরে ফ্লোরের নিচে মাদকের গোপন চেম্বার! ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২

Reporter
জিহাদ হোসেন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৩:৫৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে ফ্লোরের নিচে মাদকের গোপন চেম্বার! ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২
📷 বন্দরে ফ্লোরের নিচে মাদকের গোপন চেম্বার! ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দরে অভিনব কৌশলে মাদক মজুতের সন্ধান পেয়েছে এসআরবি-১১। গ্যারেজের কক্ষের মেঝের নিচে তৈরি করা গোপন চেম্বার থেকে ৯৯ বোতল স্কাফ ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আসামিদের মালিকানাধীন একটি গ্যারেজে তল্লাশি চালায় এসআরবি-১১-এর আভিযানিক দল। এ সময় কক্ষের মেঝের নিচে কৌশলে তৈরি করা একটি গোপন চেম্বার শনাক্ত করা হয়। পরে ওই গোপন স্থান থেকে ৯৯ বোতল স্কাফ ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুজন হলেন—আব্দুল করিম (৬০) ও তাঁর ছেলে মো. মাসুম (৩২)। তাঁদের বাড়ি বন্দর থানাধীন মুছাপুর ইউনিয়নের জগীপাড়া এলাকায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১১।
Author

জিহাদ হোসেন

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন