শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল অপারেটরের নামে ফোন? প্রতারণা চিনবেন যেভাবে ঠাকুরগাঁওয়ে গাছের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন সিরামিক বডিতে আসতে পারে iPhone 20 Pro, থাকবে সীমিত সংস্করণ? ২০২৭ সালে কার্ভড ডিসপ্লের ফোনের বাজারে আসছে বড় পরিবর্তন? ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা, তালিকায় ৩৪ দেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ঢাকায় ফ্ল্যাট বরাদ্দ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
জাতীয়

প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৩:২৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী
📷 প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিব

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে নতুন করে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে এর সঙ্গে শিক্ষার মান কতটা বাড়ানো সম্ভব হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তারেক রহমান বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন