শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে ফ্লোরের নিচে মাদকের গোপন চেম্বার! ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ বন্দরে ইটভাটার মালিকানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, রহিম বাদশার দাবি ৫০ শতাংশ; অভিযুক্তদের বক্তব্য—২০২২ সালেই মালিকানা হস্তান্তর! পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল অপারেটরের নামে ফোন? প্রতারণা চিনবেন যেভাবে ঠাকুরগাঁওয়ে গাছের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন সিরামিক বডিতে আসতে পারে iPhone 20 Pro, থাকবে সীমিত সংস্করণ? ২০২৭ সালে কার্ভড ডিসপ্লের ফোনের বাজারে আসছে বড় পরিবর্তন? ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা, তালিকায় ৩৪ দেশ
জাতীয়

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৩:৪৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
📷 পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
দেশের সড়ক যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনতে আগামী পাঁচ বছরে বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত

দেশের সড়ক যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনতে আগামী পাঁচ বছরে বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রণীত ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। পরিকল্পনায় ঢাকা-চট্টগ্রাম, রামপুরা-ডেমরা, জয়দেবপুর-ময়মনসিংহ, গাবতলী-নবীনগর এবং রংপুর-বগুড়া সড়ক করিডোরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডোরের মানচিত্র তৈরি করা হবে। যানবাহনের চাপ, যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংযোগ বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাসসকে বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিডের মাধ্যমে সব জেলাকে চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত করার পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ শক্তিশালী করা হবে।

এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি পর্যায়ক্রমে সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা রয়েছে। প্রথম ছয় মাসে দুর্বল যোগাযোগব্যবস্থার এলাকাগুলো চিহ্নিত করা হবে। কৃষিপণ্য উৎপাদন অঞ্চল ও প্রত্যন্ত জনপদকে অগ্রাধিকার দিয়ে এক বছরের মধ্যে সড়ক পাকাকরণ কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে।

অতিরিক্ত ভারী যানবাহনের কারণে মহাসড়কের ক্ষতি কমাতে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করা হবে। এ জন্য ছয় মাসের মধ্যে জাতীয় নীতিমালা প্রণয়ন, এক বছরের মধ্যে নিয়ন্ত্রণ স্টেশন বাড়ানো এবং পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ প্রয়োগব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

পাঁচ বছর মেয়াদি কর্মসূচিতে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগও রয়েছে। দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রথম ছয় মাসে পরামর্শক নিয়োগ এবং এক বছরের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় করিডোরগুলোর অগ্রাধিকার নির্ধারণ করা হবে। ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্য অর্জনে সংস্থাগুলোর সমন্বয়, অর্থায়ন ও জমি অধিগ্রহণ গুরুত্বপূর্ণ হবে।

তবে পরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান মনে করেন, এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে আগামী ২০ থেকে ৩০ বছরের পরিবহন চাহিদা মূল্যায়ন করা জরুরি। তাঁর মতে, শুধু সড়ক নির্মাণ করে যানজটের সমাধান সম্ভব নয়; গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনারও উন্নয়ন প্রয়োজন।

২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া এ কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন, ভূমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, নির্মাণের মান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সূত্র:বাসস।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন