শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল অপারেটরের নামে ফোন? প্রতারণা চিনবেন যেভাবে ঠাকুরগাঁওয়ে গাছের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন সিরামিক বডিতে আসতে পারে iPhone 20 Pro, থাকবে সীমিত সংস্করণ? ২০২৭ সালে কার্ভড ডিসপ্লের ফোনের বাজারে আসছে বড় পরিবর্তন? ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা, তালিকায় ৩৪ দেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ঢাকায় ফ্ল্যাট বরাদ্দ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
মতামত

ঠাকুরগাঁওয়ে গাছের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২:২৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ঠাকুরগাঁওয়ে গাছের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
📷 ঠাকুরগাঁওয়ে গাছের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
ঠাকুরগাঁও শহরের সড়কের পাশে লাগানো বিভিন্ন প্রজাতির গাছের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে সামাজিক সংগঠন সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (এসপিডিএস)। গাছ চুরি এবং ফুল ছিঁড়ে নেওয়ার ঘট

ঠাকুরগাঁও শহরের সড়কের পাশে লাগানো বিভিন্ন প্রজাতির গাছের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে সামাজিক সংগঠন সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (এসপিডিএস)। গাছ চুরি এবং ফুল ছিঁড়ে নেওয়ার ঘটনা ঠেকাতে সংগঠনটির উদ্যোগে চারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে লাগানো গাছগুলো নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। গাছে পানি দেওয়া, সার প্রয়োগ এবং রোগবালাই প্রতিরোধে স্প্রে করার পাশাপাশি গাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে সম্প্রতি কিছু গাছ চুরি এবং গাছের ফুল ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে গাছগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ পরিস্থিতিতে গাছের ক্ষতি ও চুরি ঠেকাতে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেয় সংগঠনটি।

গোবিন্দনগর মুন্সিরহাট গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন বলেন, এসপিডিএসের উদ্যোগগুলো তাঁদের ভালো লাগে। সংগঠনটি শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করেনি, নিয়মিত পরিচর্যা, সার প্রয়োগ ও স্প্রে করছে। এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। গাছগুলো রক্ষায় সবার এগিয়ে আসা উচিত।

একই গ্রামের বাসিন্দা আসুরা বেগম বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলো বাঁচিয়ে রাখাও জরুরি। এসপিডিএসের উদ্যোগে এলাকার পরিবেশ আরও সুন্দর হচ্ছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি গাছের ক্ষতি না করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু গাছ লাগানো নয়, সেগুলোকে বড় করে তোলা এবং দীর্ঘমেয়াদে সংরক্ষণ করাই তাদের মূল লক্ষ্য। এ উদ্যোগ সফল করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও কামনা করেছে সংগঠনটি।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন