শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মাসে ৫০০ টাকায় ব্রডব্যান্ড, নাকি মোবাইল ডাটা—কোনটি ভালো? বন্দরে ফ্লোরের নিচে মাদকের গোপন চেম্বার! ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ বন্দরে ইটভাটার মালিকানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, রহিম বাদশার দাবি ৫০ শতাংশ; অভিযুক্তদের বক্তব্য—২০২২ সালেই মালিকানা হস্তান্তর! পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল অপারেটরের নামে ফোন? প্রতারণা চিনবেন যেভাবে ঠাকুরগাঁওয়ে গাছের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন সিরামিক বডিতে আসতে পারে iPhone 20 Pro, থাকবে সীমিত সংস্করণ? ২০২৭ সালে কার্ভড ডিসপ্লের ফোনের বাজারে আসছে বড় পরিবর্তন?
আদালত

বন্দরে ইটভাটার মালিকানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, রহিম বাদশার দাবি ৫০ শতাংশ; অভিযুক্তদের বক্তব্য—২০২২ সালেই মালিকানা হস্তান্তর!

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৩:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে ইটভাটার মালিকানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, রহিম বাদশার দাবি ৫০ শতাংশ; অভিযুক্তদের বক্তব্য—২০২২ সালেই মালিকানা হস্তান্তর!
📷 বন্দরে ইটভাটার মালিকানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, রহিম বাদশার দাবি ৫০ শতাংশ; অভিযুক্তদের বক্তব্য—২০২২ সালেই মালিকানা হস্তান্তর!। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরের শাসনেরবাগ এলাকার মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ড (MBF) ইটভাটার মালিকানা ও ভোগদখল নিয়ে বিরোধ নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন দুই পক্ষ। এক পক্ষ মালিকানা ফিরে পাওয়ার দাবি জানালেও অপর পক্ষের দাবি, ২০২২ সালেই রহিম বাদশা তাঁর সম্পূর্ণ মালিকানা বুঝিয়ে দিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে হাজী মো. রহিম বাদশা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ইটভাটায় তাঁর ৫০ শতাংশ মালিকানা থাকা সত্ত্বেও তাঁকে প্রাপ্য মুনাফা ও ভোগদখল বুঝিয়ে দেওয়া হচ্ছে না। নিজের অধিকার ফিরে পেতে গেলে হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারাও সংবাদ সম্মেলন করে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তাঁদের দাবি, ২০২০ সালে রহিম বাদশার সঙ্গে তাঁদের একটি চুক্তি হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালে তিনি তাঁর সম্পূর্ণ মালিকানা তাঁদের কাছে বুঝিয়ে দেন। তাই ২০২৬ সালে এসে নতুন করে মালিকানা দাবি করার বিষয়টি নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন।

এদিকে, বিরোধের জেরে শনিবার সকালে রহিম বাদশা ইটভাটার কাজে বাধা দিয়ে তালা লাগান। পরে তাঁর ভাগনে হাজী ইকবাল হোসেন নিজ হাতে সেই তালা খুলে দেন। হাজী ইকবাল জানান, তাঁর মামা সঠিক বিচার না পেয়ে তালা লাগিয়েছিলেন। তবে সংশ্লিষ্ট পক্ষ বিকেলে আলোচনায় বসে বিরোধ নিষ্পত্তির আশ্বাস দেওয়ায় তিনি তালা খুলে দিয়েছেন।

রহিম বাদশার অভিযোগ, তিনি বিচার চাইতে গেলেও তাঁকে হুমকি দেওয়া হয়। অন্যদিকে অপর পক্ষের দাবি, ২০২২ সালেই মালিকানা হস্তান্তরের বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে ইটভাটার প্রকৃত মালিকানা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ২০২০ সালের চুক্তি, ২০২২ সালের মালিকানা হস্তান্তরের দাবি এবং বর্তমান মালিকানার দলিলপত্র যাচাইয়ের মাধ্যমে বিরোধের প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করে বিস্তারিত জানা গেলে পরবর্তী সময়ে তা প্রকাশ করা হবে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন