শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক পরীক্ষা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শিক্ষার্থীদের হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা, গোপালগঞ্জ নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর বন্দর সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, সভাপতি ইউসুফ আলী প্রধান ও সম্পাদক শেখ সুমন শিক্ষার মান বাড়ানোই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, জানালেন শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী জাপা-আ'লীগ সংশ্লিষ্টতার অভিযোগে আশাকে শোকজ পিজি হাসপাতালে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন? চোরাচালান ঠেকাতে ইরাকে দুই ডিভিশন সেনা মোতায়েন
জাতীয়

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা
📷 হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (২

রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের কার্যালয়ে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

কী কারণে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।

একই এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে দ্বিতীয়বারের মতো গুলির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন