শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা, গোপালগঞ্জ নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর বন্দর সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, সভাপতি ইউসুফ আলী প্রধান ও সম্পাদক শেখ সুমন শিক্ষার মান বাড়ানোই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, জানালেন শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী জাপা-আ'লীগ সংশ্লিষ্টতার অভিযোগে আশাকে শোকজ পিজি হাসপাতালে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন? চোরাচালান ঠেকাতে ইরাকে দুই ডিভিশন সেনা মোতায়েন ডিসেম্বরে চালু হচ্ছে নতুন উপবৃত্তি কর্মসূচি, আসছে নতুন সুবিধা
মতামত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১০:১১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
📷 জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগিতা রয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগিতা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন।

প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।

এ সময় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে দেশটি জ্ঞানে-গুণে সমৃদ্ধ হবে, কর্মে হবে আত্মনির্ভর, মানবিকতায় সমুন্নত থাকবে এবং বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আপন মর্যাদায়।’

প্রধানমন্ত্রীর বক্তব্যে বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন