সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে এনসিপির বন্দর থানা কমিটির আহ্বায়ক শুভ ও সদস্য সচিব মিনহাজ নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খানের সর্বত্র আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠাই মানব সৃষ্টির মূল উদ্দেশ্য: মিয়া গোলাম পরওয়ার একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা জরুরি- মুহাম্মদ জামাল হোসাইন আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যা; ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি
আদালত

আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু
📷 আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় মেয়েকে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে দিতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু।

রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে আমলাপাড়ার আসনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছুরি ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা এবং তার মেয়ের মোবাইল ফোন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ছিনতাইকারীর বিরুদ্ধে।

ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আরিফ আলম দিপু লেখেন, সকাল ৬টা ২০ মিনিটে মেয়েকে ব্র্যাক ইউনিভার্সিটির বাসে তুলে দিতে গিয়ে আমলাপাড়া আসনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছুরি ধরে ছিনতাইকারীরা তার মেয়ের মোবাইল ফোন ও কানের দুল এবং তাঁর কাছ থেকে টাকা নিয়ে যায়।

নিজের মোবাইল ফোন সঙ্গে না থাকায় সেটি খোয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে আরিফ আলম দিপু বলেন, “একটা মোটরসাইকেলে তিনজন ছিল। ওরা আমার মেয়ের মোবাইল, কানের দুল ও আমার কাছে থাকা ১৭-১৮শʼ টাকা ছিনিয়ে নেয়। একজনের হাতে একটা বড় ছোরা দেখেছি, আরেকজনের কাছে সম্ভবত পিস্তল ছিল।”

তিনি আরও লেখেন, “ঘটনার সময়ে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি, যার জন্য যা ছিল তা দিয়ে বাঁচার চিন্তা করেছি। ভালো করে খেয়াল করার মতো পরিস্থিতি তখন ছিল না। বিশেষ করে আমার সঙ্গে মেয়ে থাকায় আমি খুব চিন্তিত হয়ে পড়েছি।”

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান প্রেস নারায়ণগঞ্জকে বলেন, “ঘটনাটি সকালে মুখে শোনার পর থেকেই আমি আমার ফোর্স নিয়ে কাজ করছি। পাশাপাশি ডিবি ও এসআরবিও এ বিষয়ে কাজ করছে।”

তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানান ওসি।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন