শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যা; ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার নারায়ণগঞ্জ আসছেন এলজিআরডি মন্ত্রী বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে রোল মডেল করতে চাই: মনিরুল ইসলাম সজল নাসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ডে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নারায়ণগঞ্জে মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’ উদ্বোধন, জ্ঞানচর্চার ওপর জোর শারদীয় দুর্গাপূজা: নারায়ণগঞ্জের ২৪০টি মণ্ডপে চার স্তরের কঠোর নিরাপত্তা নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ
নগরের বাইরে

বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন
📷 বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বন্দর প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশ ও সামাজিক ঐক্যবন্ধনের মধ্য দিয়ে বন্দরে 'নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদ'-এর ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর, ২০২৬) বাদ মাগরিব রসুলবাগস্থ নবীন বাংলা সমাজ কল্যাণ সংসদ ক্লাবে এক প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

রসুলবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি সেলিম আহমেদ, সহ-সভাপতি হারুন রশীদ এবং সদস্য আবুল কালামের সশরীর উপস্থিতিতে এ সামাজিক ও ক্রীড়া উদ্যোগটির ভর্তি ফর্ম উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের উপদেষ্টা মোঃ সুজন, সভাপতি আবদুল মতিন, সহ-সভাপতি সামসুল আলম হজরত, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাদিম, সাংগঠনিক সম্পাদক আসলাম রকি, প্রচার সম্পাদক নোভেল মাহমুদ, ক্রীড়া সম্পাদক রতন, প্রবাসী কল্যাণ সম্পাদক রিয়াদ মির্জা, সহকারী অর্থ সম্পাদক আকাশ এবং সদস্য মামুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও রসুলবাগ মাদক বিরোধী সংগঠনের সভাপতি এমদাদ ও সেক্রেটারি আল আমিন আলো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় আয়োজকদের ধন্যবাদ জানান এবং একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকায় উঠতি বয়সী কিশোর ও তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে এবং মাদকমুক্ত, স্বাস্থ্যবান ও সুস্থ সমাজ গঠনে এই ফুটবল একাডেমি অত্যন্ত কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবে। একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে উদীয়মান ফুটবলার তৈরি এবং তরুণদের ইতিবাচক ধারায় ধরে রাখার ব্যাপারে আয়োজকবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন