শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জন্ম নিবন্ধন সংশোধনে কতদিন সময় লাগে? জেনে নিন সরকারি সময়সীমা সড়ক দুর্ঘটনায় ভূইগড় বাস স্ট্যান্ডে মসজিদের ইমাম নিহত টানা দরপতনের পর স্বর্ণের দামে বড় লাফ দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা আজ শুরু হচ্ছে চরমোনাইর বার্ষিক মাহফিল, থাকছে সাতটি মূল বয়ান ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য ফাঁস মার্কিন নিষেধাজ্ঞায় চীনের এআই খাতে ধাক্কা, পিছিয়ে যাচ্ছে নতুন মডেল নতুন রোগে আক্রান্ত নাহিদ রানা, মাঠে ফিরবেন কবে? ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার কুবির প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম নোবিপ্রবির শিক্ষার্থীর স্মার্ট মাছ চাষ প্রকল্প
নগরের বাইরে

সড়ক দুর্ঘটনায় ভূইগড় বাস স্ট্যান্ডে মসজিদের ইমাম নিহত

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৭রেরাই নভেম্বর ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সড়ক দুর্ঘটনায় ভূইগড় বাস স্ট্যান্ডে মসজিদের ইমাম নিহত
📷 সড়ক দুর্ঘটনায় ভূইগড় বাস স্ট্যান্ডে মসজিদের ইমাম নিহত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম মাওলানা আকরাম হুসাইন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে একই মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবু হানিফসহ কয়েকজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের নেতা মুফতি শেখ শাব্বীর আহমাদ জানান, মাসদাইরের কেন্দ্রীয় সিটি কবরস্থানে গোসল শেষে আকরাম হুসাইনের মরদেহ হোমনার দড়িচর এলাকায় তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে মাসদাইর কবরস্থানে যান নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতি শেখ শাব্বীর আহমাদ, উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হাকীম দিফাঈ ও উলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বীর আহমদ। এ ছাড়া বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম, বাস মালিক সমিতির নেতা, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা সেখানে যান।

দুর্ঘটনায় দায়ী চালককে অবিলম্বে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন