শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জন্ম নিবন্ধন সংশোধনে কতদিন সময় লাগে? জেনে নিন সরকারি সময়সীমা সড়ক দুর্ঘটনায় ভূইগড় বাস স্ট্যান্ডে মসজিদের ইমাম নিহত টানা দরপতনের পর স্বর্ণের দামে বড় লাফ দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা আজ শুরু হচ্ছে চরমোনাইর বার্ষিক মাহফিল, থাকছে সাতটি মূল বয়ান ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য ফাঁস মার্কিন নিষেধাজ্ঞায় চীনের এআই খাতে ধাক্কা, পিছিয়ে যাচ্ছে নতুন মডেল নতুন রোগে আক্রান্ত নাহিদ রানা, মাঠে ফিরবেন কবে? ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার কুবির প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম নোবিপ্রবির শিক্ষার্থীর স্মার্ট মাছ চাষ প্রকল্প
আন্তর্জাতিক

টানা দরপতনের পর স্বর্ণের দামে বড় লাফ

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৭রেরাই নভেম্বর ২০২৬ ৪:২২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
টানা দরপতনের পর স্বর্ণের দামে বড় লাফ
📷 টানা দরপতনের পর স্বর্ণের দামে বড় লাফ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। শুক্রবার (২৭ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৬৬৩ ডলার ৫২ সেন্ট

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। শুক্রবার (২৭ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৬৬৩ ডলার ৫২ সেন্টে।

এর আগে যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়। এর প্রভাবে বুধবার স্বর্ণের দাম কমে ২০২৫ সালের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। তবে সেই দরপতনের ধাক্কা কাটিয়ে চলতি সপ্তাহে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম প্রায় ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

ভিটি মার্কেটসের প্রধান কৌশল কর্মকর্তা রস ম্যাক্সওয়েল জানান, বাজার স্থিতিশীল হওয়ার চেষ্টা করলেও বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার শেয়ারবাজার বন্ধ থাকায় প্রযুক্তি খাতের পতন ও সম্পদ বিক্রির চাপ সাময়িকভাবে কমেছিল। এতে স্বর্ণের ওপর বিক্রির চাপও কিছুটা হ্রাস পায়।

তবে স্বর্ণের দাম কতটা ঘুরে দাঁড়াবে, তা নির্ভর করবে প্রকৃত সুদের হার, মার্কিন ডলারের অবস্থান এবং বিনিয়োগ প্রবাহের ওপর বলে মনে করেন এই বাজার বিশ্লেষক।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত নিয়ে উদ্বেগের কারণে বড় পতনের পর এশিয়ার শেয়ারবাজারেও কিছুটা স্থিতিশীলতার আভাস পাওয়া গেছে। মাসের শেষ দিকে ছুটির আমেজে লেনদেন কম থাকায় বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বিশ্ববাজারে সাধারণত ২৮ দশমিক ৩৫ গ্রামে এক আউন্স স্বর্ণের লেনদেন হয়। হিসাবে এক আউন্স স্বর্ণ প্রায় ২ দশমিক ৪৩ ভরির সমান। সূত্র: রয়টার্স।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন