শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার কুবির প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম নোবিপ্রবির শিক্ষার্থীর স্মার্ট মাছ চাষ প্রকল্প সারাদেশে তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, নতুন ওষুধে আশার আলো ২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআর ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহে নতুন নির্দেশনা এক দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত? জুমার দিনে কোন আমল করলে মিলবে বিশেষ সওয়াব? মার্কিন নিষেধাজ্ঞার ধাক্কা, চার দেশে সার্ভার পাঠানো বন্ধ করছে এনভিডিয়া হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়

৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৭রেরাই নভেম্বর ২০২৬ ১২:৩০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার
📷 ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
দেশের মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী দেওয়ার কর্মসূচি সম্প্রসারণ করছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজা

দেশের মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী দেওয়ার কর্মসূচি সম্প্রসারণ করছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন এ সুবিধার আওতায় আসছেন। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি অর্থবছরে কর্মসূচির আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা। নির্ধারিত কাঠামো অনুযায়ী, একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় সম্মানী পাবেন।

২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আগে গত ১৪ মার্চ পাইলট প্রকল্পের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

জনপ্রশাসন উপদেষ্টা জানান, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনের পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।

সম্মানী বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে সুবিধাভোগীদের তথ্য যাচাই করা হবে। এরপর ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ পাঠানো হবে। কাউকে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা।

দেশে বর্তমানে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার এবং ১ হাজার ২০৪টি গির্জা। চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছে সরকার। সূত্র: বাসস

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন