শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা আজ শুরু হচ্ছে চরমোনাইর বার্ষিক মাহফিল, থাকছে সাতটি মূল বয়ান ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য ফাঁস মার্কিন নিষেধাজ্ঞায় চীনের এআই খাতে ধাক্কা, পিছিয়ে যাচ্ছে নতুন মডেল নতুন রোগে আক্রান্ত নাহিদ রানা, মাঠে ফিরবেন কবে? ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার কুবির প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম নোবিপ্রবির শিক্ষার্থীর স্মার্ট মাছ চাষ প্রকল্প সারাদেশে তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, নতুন ওষুধে আশার আলো ২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআর
জাতীয়

আজ শুরু হচ্ছে চরমোনাইর বার্ষিক মাহফিল, থাকছে সাতটি মূল বয়ান

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৭রেরাই নভেম্বর ২০২৬ ২:৩১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আজ শুরু হচ্ছে চরমোনাইর বার্ষিক মাহফিল, থাকছে সাতটি মূল বয়ান
📷 আজ শুরু হচ্ছে চরমোনাইর বার্ষিক মাহফিল, থাকছে সাতটি মূল বয়ান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
বরিশালের চরমোনাইয়ে শুরু হচ্ছে দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক আয়োজন বার্ষিক মাহফিল। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে সাড়ে তিন দিনব্যাপী এ মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন

বরিশালের চরমোনাইয়ে শুরু হচ্ছে দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক আয়োজন বার্ষিক মাহফিল। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে সাড়ে তিন দিনব্যাপী এ মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে অবস্থিত আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, পুরো আয়োজনে মোট সাতটি মূল বয়ান অনুষ্ঠিত হবে। এর মধ্যে উদ্বোধনী ও আখেরি বয়ানসহ চারটি বয়ান করবেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বাকি তিনটি বয়ান করবেন শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

প্রায় এক শতাব্দী ধরে আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। তাসাউফ, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনার চর্চাকে কেন্দ্র করে আয়োজিত এ মাহফিলে প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

এবারের মাহফিলকে কেন্দ্র করে আয়োজক কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মুসল্লিদের অবস্থানের জন্য প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি অজু ও শৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছে।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ফায়ার সার্ভিসের দল মোতায়েন থাকবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের যানবাহন রাখার জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ এ আধ্যাত্মিক আয়োজনে অংশ নেবেন। সূত্র: বিভি।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন