মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর । নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন এমপি হাসনাত আব্দুল্লাহ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে হিন্দু ধর্মীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ
মহানগর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে হিন্দু ধর্মীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে হিন্দু ধর্মীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ
📷 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে হিন্দু ধর্মীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা।

​শনিবার (১০ অক্টোবর) এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

​এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রতিনিধি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখা এবং শারদাঞ্জলি ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সাক্ষাৎকালে সংগঠনগুলোর প্রতিনিধিরা সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

​এ সময় সংসদ সদস্য পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি নির্বিঘ্নে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

​সৌজন্য সাক্ষাতে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়াও নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, আস্থা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন