বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
publicsuffering

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা স্থবির যান চলাচল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০১ অক্টোবর ২০২৫ ৪:৩০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা স্থবির যান চলাচল
📷 ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা স্থবির যান চলাচল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

দেশের ব্যস্ততম দুই মহাসড়ক— ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ, বৃষ্টি ও যানবাহন বিকল হয়ে পড়ার কারণে মহাসড়ক দু’টিতে ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে পড়ে যান চলাচল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে রাজধানীর শনির আখড়া থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কে কাঁচপুর থেকে রূপসী পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাড়ি থেমে রয়েছে।

হাইওয়ে পুলিশের দাবি, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত চাপ, সকালের বৃষ্টি ও সড়কে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন—
“সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে যানজট ছিল। পূজা উপলক্ষে বাড়তি চাপ ও বৃষ্টির কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। তবে দুপুরের পর থেকে গাড়িগুলো ধীরে ধীরে চলছে, বেশিক্ষণ আর কোথাও থেমে থাকছে না। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।”

যাত্রীরা জানান, সাধারণ দিনে যেখানে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত আধা ঘণ্টা সময় লাগে, আজ সেখানে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে।

  • শিমরাইলে আটকে থাকা ট্রাকচালক রফিকুল ইসলাম বলেন,
    “শনির আখড়া থেকে এইখানে আসতে দেড় ঘণ্টা লাগছে। এই পথ তো দশ মিনিটেরও না। দাউদকান্দি যাইতে মনে হয় সন্ধ্যা হইবো।”

  • কাঁচপুর মোড়ে আটকে থাকা বাসযাত্রী আল আমিন বলেন,
    “সাধারণত সিলেট যেতে ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু আজ সকাল থেকে রওনা হয়েছি, এখনো নরসিংদী পার হতে পারিনি।”

পরিস্থিতি মোকাবিলায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত টিম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে কার্যকর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন যাত্রীরা।



Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন