বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
outsidecity

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, মা ও মেয়ে গুরুতর আহত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৫:১৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, মা ও মেয়ে গুরুতর আহত
📷 আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, মা ও মেয়ে গুরুতর আহত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ছোট বিনাইরচর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোজিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে সুরভী (১৬) ও মা মাসুদা বেগম (৪৫)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কামারপাড়া এলাকার সোহেলের স্ত্রী। তারা আড়াইহাজার পৌরসভার ছোট বিনাইরচর এলাকায় জনৈক শফির বাড়িতে ভাড়া থাকতেন।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রোজিনার মেয়ে সুরভী ওই বাড়ির ছাদে কাপড় শুকাতে যায়। এ সময় অসাবধানতাবশত ছাদের ওপর থাকা বৈদ্যুতিক তারে সুরভীর স্পর্শ লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেয়ের আর্তনাদ শুনে তাকে বাঁচাতে ছুটে যান মা রোজিনা আক্তার এবং নানি মাসুদা বেগম। তারা মেয়েকে বৈদ্যুতিক তার থেকে ছাড়াতে গিয়ে নিজেরাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত ছুটে এসে তাদের তিনজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সুরভীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণ করা হয়েছে এবং মাসুদা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
পুলিশের বক্তব্য
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের ওপর দিয়ে যাওয়া খোলা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়েই এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন