শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
outsidecity

রূপগঞ্জে বিএনপি প্রার্থী দিপুর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ১২:০৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে বিএনপি প্রার্থী দিপুর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
📷 রূপগঞ্জে বিএনপি প্রার্থী দিপুর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

রূপগঞ্জে বিএনপি প্রার্থী দিপুর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় কাঞ্চন পৌরসভার কালাদী নবারুল জুট মিলস মাঠে দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়।

চিকিৎসা কার্যক্রমে মোট ১১টি বুথের মাধ্যমে আলট্রাসনোগ্রাম, ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন প্রাথমিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি দরিদ্র রোগীদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন,
“গত ১৭ বছরে সরকারি স্বাস্থ্যসেবার অবনতি সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির কারণ হয়েছে। চিকিৎসা সুবিধার অভাবে বহু মানুষ সময়মতো সেবা পায়নি। দলীয় প্রভাবের কারণে সরকারি হাসপাতালগুলো প্রত্যাশিত সেবা দিতে ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন,
“জাতীয় নেতৃত্ব তারেক রহমান ঘোষণা দিয়েছেন—৩১ দফায় স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপি সরকারে এলে হাসপাতাল ব্যবস্থাপনায় সংস্কার আনা হবে, যাতে কম খরচে সাধারণ মানুষ সরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা নিতে পারে। আর কোনো মানুষ যেন চিকিৎসাহীন অবস্থায় মারা না যায়—এটাই আমাদের লক্ষ্য। রূপগঞ্জে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হবে, যাতে ঢাকায় না গিয়ে স্থানীয়ভাবেই মানসম্মত সেবা পাওয়া যায়।”

উপস্থিত ছিলেন—

তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল হক, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাৎ সায়েম, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলম, দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক আরফান ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাছুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম বিল্লাহ
এছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন