শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
মহানগর

নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু
📷 নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ওয়ার্কার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে অংশ নেওয়া প্রাকীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলো।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নগরীর টানবাজার পৌর কলোনিতে অবস্থিত নির্বাচনী সাব-কমিটির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​ঘোষিত প্রতীক অনুযায়ী—

  • সভাপতি পদ: স্বতন্ত্র প্রার্থী রূপকুমার মল্লিক পেয়েছেন ‘চেয়ার’ প্রতীক।
  • সাধারণ সম্পাদক পদ: বাবু লাল পেয়েছেন ‘মোমবাতি’ প্রতীক।

​অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে শ্রী সুরুজ দাস (ক্রিকেট ব্যাট) ও নয়ন ডিভার (হারিকেন), সাংগঠনিক সম্পাদক পদে সুমন মল্লিক (মোবাইল ফোন), যুগ্ম সম্পাদক পদে মিঠুন দাস (টেলিভিশন), সহসাধারণ সম্পাদক পদে রিপন লাল (দোয়াত-কলম), কোষাধ্যক্ষ পদে নাহিদ দাস (আম), দপ্তর সম্পাদক পদে শ্রীমান রনি দাস (বটগাছ), মহিলা সম্পাদিকা পদে হেলেনা আক্তার দীপা (সেলাই মেশিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমান লাল (লাটিম) এবং কার্যকরী সদস্য পদে শ্রী রাজন (কলস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

​প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাওয়া শুরু করেছেন। তারা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।

​নির্বাচনী সাব-কমিটি সূত্রে জানা গেছে, আগামী ৭ আগস্ট উৎসবমুখর পরিবেশে এই ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন