শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
নগরের বাইরে

নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১০:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা
📷 নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বুরুন্দী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বিক্রি এবং একই স্থানে গরু জবাইয়ের অভিযোগে 'আসলাম বিরিয়ানি হাউজ'কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে রেস্তোরাঁটির রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পাওয়া যায়। একই সাথে রান্নাঘরের ভেতরেই গরু জবাই করার প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়।

​জনস্বাস্থ্য সুরক্ষায় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন