বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩ হামলা-হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এনডিবির সংবাদ সম্মেলন, জড়িতদের শাস্তির দাবি নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক: সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের দিকনির্দেশনা হাজীগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর তীব্র প্রতিবাদ ​'সবকিছুর আগে বাংলাদেশ, মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে': রাজীব ​'উন্নয়ন কারো ব্যক্তিগত বিষয় নয়, জনগণের অধিকার': এমপি মান্নান সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় মামুন মাহমুদের ক্ষোভ: 'নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে' ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
নগরের বাইরে

চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭রেরাই:১৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
📷 চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের বোনের বাসায় চুরির ঘটনায় এক শ্রমিকদল নেতাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় চোরচক্রের কাছ থেকে চুরি যাওয়া একটি রেফ্রিজারেটর ও একটি ভাঙা টেলিভিশন উদ্ধার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত বাবুল গাজী (ভাঙারি ব্যবসায়ী) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। গ্রেপ্তার অন্য দুজন হলেন ওই ভবনেরই ভাড়াটিয়া রফিক ও লাবনী আক্তার।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদ নেতা ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের বোন সাদিয়া আক্তার ও ভগ্নিপতি রাজিবুল আলম বর্তমানে নিউজিল্যান্ডে বসবাস করছেন। বন্দর উপজেলার হাজীপুর এলাকায় অবস্থিত তাদের চারতলা ভবনটি দেখভালের দায়িত্বে ছিলেন নাহিদ হোসেন। গত ১৯ জুলাই রাতে ভবনের একটি ফ্ল্যাটের তালা কেটে প্রায় ৫ লাখ টাকার আসবাবপত্র ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নাহিদ হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

​মামলা দায়েরের পর তদন্তে নেমে গত ২০ জুলাই সকালে ভবনের দুই ভাড়াটিয়া রফিক ও লাবনী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ২১ জুলাই রাতে বন্দর রেললাইন এলাকার এক দোকানে অভিযান চালিয়ে চোরচক্রের সহযোগী ভাঙারি ব্যবসায়ী বাবুল গাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দোকান থেকে চুরি হওয়া রেফ্রিজারেটর ও ভাঙা টেলিভিশনটি উদ্ধার করে পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক ও লাবনী স্বীকার করেছেন যে তারা চুরি করা মালামাল বাবুল গাজীর কাছে বিক্রি করেছিলেন।

​তিনি আরও জানান, উদ্ধার করা মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এই চোরচক্রের সাথে জড়িত পলাতক আরও একজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন