বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩ হামলা-হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এনডিবির সংবাদ সম্মেলন, জড়িতদের শাস্তির দাবি নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক: সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের দিকনির্দেশনা হাজীগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর তীব্র প্রতিবাদ ​'সবকিছুর আগে বাংলাদেশ, মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে': রাজীব ​'উন্নয়ন কারো ব্যক্তিগত বিষয় নয়, জনগণের অধিকার': এমপি মান্নান সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় মামুন মাহমুদের ক্ষোভ: 'নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে' ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
নগরের বাইরে

​'সবকিছুর আগে বাংলাদেশ, মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে': রাজীব

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১১:১৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
​'সবকিছুর আগে বাংলাদেশ, মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে': রাজীব
📷 ​'সবকিছুর আগে বাংলাদেশ, মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে': রাজীব। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

দল-মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে দেশের সার্বিক স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব। তিনি বলেন, “সবকিছুর আগে বাংলাদেশ। নতুনভাবে দেশকে বিনির্মাণ করার জন্য সকল মতপার্থক্য ভুলে দেশের উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

​মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সংলগ্ন শিবু মার্কেট-ফতুল্লা পোস্ট অফিস সড়কটির সংস্কার কাজ শেষে সুশৃঙ্খল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংস্কারকাজের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে এনডিএ চেয়ারম্যান বলেন, “পূর্বে আমরা দেখেছি, সামান্য বৃষ্টি হলেই রাস্তা ভেঙে যেত। এবার যেন তেমন কোনো নিম্নমানের কাজ না হয় এবং স্থায়িত্ব বজায় থাকে। কাজের মানের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া, ইউএনও সাহেব যেমনটি উল্লেখ করেছেন—কোনো অবস্থাতেই এই রাস্তা সংকুচিত করার সুযোগ যেন কেউ না পায়, সে ব্যাপারে স্থানীয় বাসিন্দাসহ সবাইকে সজাগ ও খেয়াল রাখতে হবে।”

​এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘবের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের একটি দাবি ও প্রত্যাশা আজ পূরণ হলো। এই রাস্তায় যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়েছে। আপনাদের সবার সার্বিক সহযোগিতায় আজ এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।”

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন