বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩ হামলা-হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এনডিবির সংবাদ সম্মেলন, জড়িতদের শাস্তির দাবি নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক: সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের দিকনির্দেশনা হাজীগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর তীব্র প্রতিবাদ ​'সবকিছুর আগে বাংলাদেশ, মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে': রাজীব ​'উন্নয়ন কারো ব্যক্তিগত বিষয় নয়, জনগণের অধিকার': এমপি মান্নান সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় মামুন মাহমুদের ক্ষোভ: 'নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে' ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
নগরের বাইরে

​'উন্নয়ন কারো ব্যক্তিগত বিষয় নয়, জনগণের অধিকার': এমপি মান্নান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১১:০৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
​'উন্নয়ন কারো ব্যক্তিগত বিষয় নয়, জনগণের অধিকার': এমপি মান্নান
📷 ​'উন্নয়ন কারো ব্যক্তিগত বিষয় নয়, জনগণের অধিকার': এমপি মান্নান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

উন্নয়ন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের জন্য নয়, বরং এটি এলাকার প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। একইসঙ্গে একটি আধুনিক, উন্নত ও টেকসই বাসযোগ্য সোনারগাঁ গড়ে তুলতে তিনি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

​মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের 'হামছাদী ক্লিনিক' থেকে 'হামছাদী উত্তরপাড়া বায়তুন নুর জামে মসজিদ' পর্যন্ত সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সড়কটির নির্মাণকাজের সূচনা হয়।

​উদ্বোধনী বক্তব্যে এমপি মান্নান বলেন, “নির্বাচনের পূর্বে সোনারগাঁয়ের অবহেলিত মানুষের কাছে আমরা যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। কাঁচা রাস্তা, জলাবদ্ধতা কিংবা নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে সোনারগাঁয়ের কোনো নাগরিক যেন দুর্ভোগে না পড়েন, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে প্রয়োজনভিত্তিক এই উন্নয়ন কর্মযজ্ঞ অব্যাহত থাকবে।”

​স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি চরম অবহেলায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন এই আরসিসি ঢালাই সড়কটি নির্মিত হলে এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি ও আতাউর রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সংসদ সদস্যের পুত্র খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু এবং যুবদল নেতা মাহফুজ খানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন